দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি শহরের বিকনা সড়ক এলাকায় বিদ্যুতায়িত হয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের একটি দুধেল গাভীর মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎপোলের পাশে পড়ে থাকা একটি টানা তারে বিদ্যুৎ সংযোগ থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, ওই তারের সংস্পর্শেই গাভীটির মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বিকনা এলাকার গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। গাভীটির মালিক রুম্মান খানের পরিবারের সদস্যরা জানান, সকালে এক মাস বয়সী বাছুরটিকে সঙ্গে নিয়ে গাভীটি বাড়ি থেকে ঘাস খেতে বের হয়। পরে গাজী বাড়ি এলাকার মনিরুল ইসলাম নুপুরের বাড়ির সামনে বিদ্যুৎপোলের পাশে ঘাস খাওয়ার সময় একটি টানা তারের সংস্পর্শে আসে গাভীটি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাছুরটি কোনোভাবে রক্ষা পায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুৎপোলের পাশে থাকা তারটি বেশ কিছুদিন ধরে বিদ্যুতায়িত অবস্থায় পড়ে ছিল। প্রায় ১৫ দিন আগে ওই এলাকার একটি ফাঁকা জমিতে দেয়াল নির্মাণের সময় শ্রমিকরা তারটিতে বিদ্যুৎ থাকার বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়েছিলেন বলেও দাবি তাদের।
তাদের ভাষ্য, সময়মতো তারটি সরিয়ে ফেলা কিংবা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে দুর্ঘটনাটি এড়ানো সম্ভব ছিল। তারটি এভাবে পড়ে থাকায় ভবিষ্যতে মানুষেরও দুর্ঘটনার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান স্থানীয়রা।
গাভীটি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পেয়ে স্থানীয়রা বিদ্যুৎ বিভাগে ফোন করেন। পরে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে তারটি বিচ্ছিন্ন করে দেন।
এ ঘটনায় গাভীর মালিকপক্ষ ক্ষতিপূরণ দাবি করেছে। তাদের অভিযোগ, গাভীটি পরিবারের জীবিকার গুরুত্বপূর্ণ অংশ ছিল। দায়িত্বে অবহেলার কারণে এ ক্ষতি হয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।
এ বিষয়ে ঝালকাঠি ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মতিউর রহমান বলেন, ‘ওই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই গাভীটির মৃত্যু হয়েছে এটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগের পর আপাতত তারটি কেটে রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘এর আগে ওই তারে বিদ্যুৎ থাকার বিষয়ে কেউ বিদ্যুৎ বিভাগকে অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতো।
যে আই